হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
শুক্রবার (২১ মে) রাতে চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ থেকে এনামুলকে গ্রেফতার করে র্যাব।
শনিবার (২২ মে) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান।
তিনি বলেন, বাবুনগরীর প্রেসসচিব ইনামুল হাসান ফারুকীকে শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে শফি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এনামুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
বার্তাবাজার/নব