চট্টগ্রাম বন্দরে কনটেইনারে আগুন

বন্দরনগরী চট্টগ্রামে একটি কেমিকেল কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ মে) সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নিউটন দাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার সকাল নয়টার দিকে আমার খবর পাই বন্দরে একটি কনটেইনারে আগুন ধরেছে। পরে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। এক ঘণ্টার চেষ্টায় আগুন ণিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। একই সঙ্গে সকাল সাড়ে ১০টার দিকে আগুণ পুরোপুরি নিভিয়ে আনতে সক্ষম হন।

তিনি আরো জানান, আগুন লাগা কনটেইনারে সোডিয়াম পার কার্বোনেট নামে এক ধরনের রাসায়নিক পদার্থ ছিল। এছাড়া অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত করলে জানা যাবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর