করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। ভারতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৯৫ হাজার ৫০৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জনে।
শনিবার (২২ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ৩০ লাখ ৭০ হাজার ৩৬৫ জন। দেশটিতে এখন সক্রিয় রোগী ২৯ লাখ ২৩ হাজার ৪০০ জন।
ভারতের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শয্যার অভাব, অক্সিজেন-ওষুধের সঙ্কটে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে দৈনিক ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে।
ভারতে করোনায় আক্রান্তের তালিকায় শীর্ষে আছে মহারাষ্ট্র। এছাড়াও সর্বোচ্চ সংক্রমণের তালিকায় আছে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, ছত্রিশগড় এবং দিল্লি।
বার্তাবাজার/নব