বিমান বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধান ইব্রাহিম আতাহিরুসহ ১১ জন নিহত হয়েছেন। শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধান করতে শুরু করেছে নাইজেরিয়া কর্তৃপক্ষ।
শুক্রবার সেনা প্রধান এক অফিসিয়াল সফরে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের রাজ্য কাদুনায় যাচ্ছিলেন। সেনা প্রধানকে বহনকারী বিমানটি কাদুনা বিমানবন্দরের অবতরণের সময় বিধ্বস্ত হয়। তিন মাস আগে রাজধানী আবুজাতে অপর একটি সামরিক বিমান বিধ্বস্থ হয়ে ৭ জন নিহত হন।
বার্তাবাজার/ই.এইচ.এম