করোনায় একদিনে ১৩ হাজার প্রাণহানি

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১২ হাজার ৯৬৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ৬ লাখ ২৪ হাজার ১৬৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার ৭৬২ জন। করোনায় মোট মারা গেছেন ৩৪ লাখ ৫৭ হাজার ৬১৯ জন। আর সুস্থ হয়েছেন মোট ১৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৪২১ জন।

শনিবার (২২ মে) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৮ লাখ ৬২ হাজার ৩৯৮ জন। মারা গেছেন ৬ লাখ ৩ হাজার ৪০৮ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ৪২৯ জন।

যুক্তরাষ্ট্রের পর তালিকায় দুইয়ে আছে ভারত। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ২ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৬৯ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ২ লাখ ৯৫ হাজার ৫০৮ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৩০ লাখ ৫৯ হাজার ১৭ জন।

এ তালিকায় তিনে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৯ লাখ ৭৬ হাজার ১৫৬ জন ও মারা গেছেন ৪ লাখ ৪৬ হাজার ৫২৭ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৪৪ লাখ ২২ হাজার ২০৯ জন।

ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় চারে ফ্রান্স, পাঁচে তুরস্ক, ছয়ে রাশিয়া, সাতে যুক্তরাজ্য,আটে ইতালি, নয়ে জার্মানি এবং দশে রয়েছে স্পেন।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও মারা গেছেন ১২ হাজার ৩১০ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৩৯ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর