তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল যে নৃশংস হত্যযজ্ঞ চালিয়েছে তাতে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে সকলের মেনে নেয়া উচিত।
শুক্রবার (২১ মে) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্ববাসী ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা শান্ত হব না। খবর আনাদোলুর।
তিনি আরো বলেন, আমি বিশ্বব্যাপী আহ্বান জানাচ্ছি- তারা যেন ইসরায়েলকে দখলদার ও সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে। ইসরায়েল ১৯৪৭ সাল থেকে দখলবাজি করে পুরো ফিলিস্তিনিকে গিলে ফিলেছে। এখন বাকি আছে শুধু এক মুঠো মাটি।
এ সময় এরদোগান বলেন, বিশ্ব মানবতা সন্ত্রাসী রাষ্ট্রের যেসব গুণাবলী নিয়ে কথা বলে তার সবকিছুই ইসরায়েলের মধ্যে বিদ্যমান। সুতরাং ইসরায়েল একটি সন্ত্রাসী ও দখলদার রাষ্ট্র।
১১ দিনের বীরত্বপূর্ণ প্রতিরোধের মুখে দখলদার ইসারায়েল ফিলিস্তিনিদের শর্ত মেনে শুক্রবার ভোর থেকে যুদ্ধবিরতি বাস্তবায়ন শুরু করেছে। এটাকে ফিলিস্তিনের বড় বিজয় হিসেবে গণ্য করা হচ্ছে।
ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী হামলায় ৬৬ শিশু ও ৩৯ নারীসহ ২৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৯৪৮ জন। অন্যদিকে, হামাসের রকেট হামলায় ইসরাইলে দুই শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন।
বার্তাবাজার/ই.এইচ.এম