পিতার স্বপ্ন বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করলাম: ভূমিমন্ত্রী
স্বাধীনতা সংগ্রামে বীরত্বপূর্ণ আবদানের জন্য বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু’র স্বাধীনতা পদক ২০২১ (মরণোত্তর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে গ্রহণ করার পর তাঁর জ্যেষ্ঠ পুত্র ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি শুক্রবার (২১ মে) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর নিজ গ্রামে বাবার কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময়ে তিনি বলেন, স্বাধীনতা সংগ্রাম ও দলের দুঃসময়ে আমার পিতার অবদানের স্বীকৃতি স্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার পিতাকে সম্মান দেখিয়েছেন। এ জন্য আমি আনোয়ারা-কর্ণফুলীবাসী ও আমার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মরহুমর পিতার স্বপ্ন বাস্তবায়নে আমি আনোয়ারা-কর্ণফুলীর উন্নয়নে নিজেকে উৎসর্গ করলাম।
এসময়ে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী গালিব, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি এস.এম আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক এম.এ মালেক, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি,ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম,ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুমন শাহ/বার্তাবাজার/ই.এইচ.এম