কলেজছাত্রীর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রাজশাহীর পবা থানা পুলিশ। অভিযুক্ত তরুণের (২৫) বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলায়। ভুক্তভোগী সেই কলেজছাত্রী তার দূরসম্পর্কের ভাগ্নী। তারা একসঙ্গে লেখাপড়া করতেন।
শুক্রবার (২১ মে) বিকেলে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
আরএমপি জানায়, তারা দূরসম্পর্কের মামা-ভাগ্নি। অভিযুক্ত তরুণ ওই তরুণীর নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে কিছুদিন তার অশ্লীল ছবি ও ভিডিও পোস্ট করে আসছিলেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (২০ মে) ভুক্তভোগী তরুণীর পরিবারের পক্ষ থেকে পবা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এরপর আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় পবা থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাতে চালানো এ অভিযানে সহায়তা করে নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ। অভিযুক্তকে রাজশাহীতে আনার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
বার্তাবাজার/ভিএস