ময়মনসিংহ নগরীতে সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় বেশ কয়েকটি গণমাধ্যমকে জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৭টি মামলায় এসব গণপরিবহনকে জরিমানা করা হয় সাড়ে ৭ হাজার টাকা।
শুক্রবার (২১ মে) দুপুর থেকে সন্ধ্যা নাগাদ নগরীর পাটগুদাম ব্রীজের মোড়, বাইপাস, খাগডহর, কাঠগোলা ও টাউনহল এলাকায় এসব আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম আরিফ।
জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে গণপরিবহন চালু রেখে করোনা সংক্রমণের ঝুঁকি সৃষ্টি ও অতিরিক্ত যাত্রী পরিবহন করার অপরাধে ৭ টি মামলায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী নেয়ায় একাধিক বাসকে জরিমানা করা হয়। পাশাপাশি গাড়ি থেকে অতিরিক্ত যাত্রী নামিয়ে দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধি না মানায় এ অভিযান পরিচালনা করা হয়। এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
বার্তা বাজার/এসজে