টেকনাফ সাংবাদিক ফোরামের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে শুক্রবার বাদে জুম’আ টেকনাফ প্রেস ক্লাব ভবনে সভাপতি মোঃ আশেক উল্লাহ ফারুকীর (দৈনিক কর্ণফুলী) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবাইর (দৈনিক আমাদের কক্সবাজার) এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও টেকনাক প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে (ভার্চুয়াল) বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি নুরুল করিম রাসেল। বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আমান উল্লাহ কবির (দৈনিক মানবজমিন), দপ্তর সম্পাদক সামী জাবেদ (দৈনিক হিমছড়ি), নির্বাহী সদস্য মোঃ রফিক (দৈনিক বাঁকখালী), মেহেদী হাছান ইমন ( দৈনিক কক্সবাজার ৭১), ভার্চুয়ালে বক্তব্য রাখেন সহ-সভাপতি আবছার কবির আকাশ (ভোরের পাতা), যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (দৈনিক কক্সবাজার বার্তা), তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক রিয়াজুল হাছান খোকন (দৈনিক আজকের দেশ বিদেশ) প্রমুখ।
সভায় জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার পর সাজানো মামলায় কারাগারের প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্ব তাঁর নিঃশর্ত মুক্তির দাবী করেন বক্তারা। এছাড়া, সাংবাদিক ফোরামের কোন সদস্য সংগঠন বিরোধী, সাংগঠনিক নীতিমালা ও রাষ্ট্রীয় আইন বহির্ভূত আচরণ বা এমন কোন কর্মকান্ডে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে বিধি মেনে ব্যবস্থ গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
আগামী ৫ জুন সাংবাদিক ফোরামের সাধারণ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। এতে সদস্যদেরকে উপস্থিত থাকার আহবান জানানো হয়।
বার্তাবাজার/ভিএস