ধর্ষণের পর অশ্লীল গালাগালি: তৃতীয় শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

নেত্রকোনার মদন উপজেলায় ধর্ষণের পর অশ্লীল গালাগালি ও কুরুচিপূর্ণ অপবাদ সইতে না পেরে ঝুমা (১১) নামে এক তৃতীয় শ্রেণির ছাত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২১ মে) সকালে উপজেলার গোবন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ঝুমা একই এলাকার লিটন মিয়ার মেয়ে।

এই ঘটনায় অভিযুক্ত একই গ্রামের বীর মুক্তযোদ্ধা মৃত রুপ্তন মিয়ার ছেলে মনোয়ার হোসেনকে (১৬) সন্ধ্যার দিকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে নিহত ঝুমার মা জানান, গত ১১ মে রাত ৯টার দিকে বাড়ির সামনের দোকান থেকে মশার কয়েল আনতে যায় ঝুমা। তখন মনোয়ার ঝুমাকে জোড়পূর্বক তুলে নিয়ে স্থানীয় ইয়াকুবের ঘরে ধর্ষণ করে। মেয়ে বাড়িতে এসে আমাকে এই ঘটনা জানালেও আমি মানসম্মানের ভয়ে কাউকে জানাইনি। এরপর থেকেই ঝুমাকে সামনে পেলেই মনোয়ার নানা ধরণের কথা বলে।

তিনি জানান, বুধবার (১৯ মে) বাড়ির সামনে ঝুমাকে পেয়ে মনোয়ার আবারও অশ্লীল কথা বলে কুরুচিপূর্ণ ঈংগিত করে। এটা সইতে না পেরে ঝুমা শুক্রবার সকালে বিষ পান করে বাড়ির সামনে পড়ে থাকে। তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঝুমাকে মৃত ঘোষণা করেন।

মদন থানার পরিদর্শক (তদন্ত) উজ্জল কান্তি সরকার বলেন, বিষপানে এক শিশু আত্মহত্যা করার ঘটনায় মনোয়ার হোসেন নামে একজন কিশোরক আটক করে থানায় আনা হয়েছে। ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশানুসারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর