ভারত বাংলাদেশের সীমান্ত বন্ধের মেয়াদ আবারো বাড়ানো হয়েছে। ভারতে করোনার ভয়াবহ পরিস্থিতির কারণে আগামী ৩১ মে পর্যন্ত স্থল ভাগের সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস শুক্রবার (২১ মে) গণমাধ্যমকে বলেন, ভারতের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়ায় ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে আমরা আবার বৈঠকে বসবো। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে জানাবো।
তিনি আরও জানান, ভারত থেকে দেশে ফিরেছেন ছয়টি বন্দর দিয়ে প্রায় ৫ হাজার মানুষ। বর্তমানে গড়ে প্রতিদিন প্রায় ২৫০ জন করে নাগরিক দেশে ফিরছেন।
বার্তাবাজার/ভিএস