লকডাউন আরও বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের সুপারিশ

করোনা পরিস্থিতি সামলাতে সারাদেশে চলমান কঠোর বিধিনিষেধ বা লকডাউন আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে প্রধানমন্ত্রী অনুমোদন দিলে রোববার (২৩ মে) প্রজ্ঞাপন জারি করা হবে। শুক্রবার (২১ মে) মন্ত্রিপরিষদ সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, জনগণের জীবন-জীবিকার কথা বিবেচনা করে লকডাউনের মেয়াদ আর বাড়াতে চায় না সরকার। তবে দেশে ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হওয়ায় কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

তবে নতুন করে এই লকডাউন বাড়ানোর জন্য করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এবার কোনো সুপারিশ করেনি। তারা কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিয়েছেন।

এর আগে গত ১৪ এপ্রিল সকাল থেকে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। প্রথম দিকে ঢিলেঢালাভাবে চলা এই লকডাউন পরে সারাদেশজুড়েই কঠোরভাবে দেওয়া হয়। ৪ দফায় এই লকডাউন বাড়ানো হয় ২৩ মে পর্যন্ত।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর