ফিলিস্তিনের মুসলিমদেরকে হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

ইসরাইলি ইহুদিদের হামলায় ফিলিস্তিনের মুসলিমদেরকে হত্যা বন্ধের প্রতিবাদে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জনপ্রতিনিধিসহ ধর্মপ্রান মুসলিমরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

শুক্রবার (২১ মে) বিকালে আসরের নামাজের পরে উপজেলার ইন্দুরকানী সদর ও বালিপাড়া বাজারে মিছিলটি বিভিন্ন সড়ক প্রক্ষিন করিয়া বিক্ষোভ ও সমাবেশ শেষ হয়।

এসময় এলাকার জনপ্রতিনিধিসহ বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত থেকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ সমাপ্ত করেন।

ইন্দুরকানী থানা পুলিশ রাত ১০ টার দিকে জানায়- মুসলমানরা শান্তিপূর্ণ মিছিল করে। বর্তমানে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

নাছরুল্লাহ আল কাফী/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর