নোবিপ্রবিতে জাতীয় বিতর্ক উৎসবের ফাইনাল ২২ মে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (নোবিপ্রবিডিএস) কর্তৃক আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে তিন দিন ব্যাপী জাতীয় বিতর্ক উৎসব “রক্তাক্ত বিপ্লবের” ফাইনাল ২২ মে (শনিবার) অনুষ্ঠিত হবে।
আজ ২১ মে (শুক্রবার) উক্ত আয়োজনের দ্বিতীয় দিন সম্পন্ন হয়েছে। সকালে অনলাইন প্লাটফর্ম ডিস্কোর্ডে প্রতিযোগিতাটির দ্বিতীয় পর্ব শুরুর মাধ্যমে দ্বিতীয় দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর দুপুরে তৃতীয় পর্ব, বিকেলে চতুর্থ পর্ব, ও সন্ধ্যায় ৮ টি দল নিয়ে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়।
আগামীকাল রোজ শনিবার (২২ মে) সেমিফাইনাল ও ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, “শিকল ভাঙ্গার কন্ঠস্বরের অনুনাদ”- এ স্লোগানকে সামনে রেখে এ বিতর্ক উৎসবের আয়োজন করা হয়। এতে সরকারি ও বেসরকারি ২৮টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩২টি বিতর্ক দল অংশগ্রহণ করে যেখানে বিতার্কিকের সংখ্যা প্রায় ১০০। সম্পূর্ণ প্রতিযোগিতায় ২৪ জনের মূল বিচারক পর্ষদ এবং ৬০ জন বিচারক প্যানেল থাকবে।
নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে তিন দিন ব্যাপী জাতীয় বিতর্ক উৎসব “রক্তাক্ত বিপ্লবের” মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় অনলাইন পত্রিকা বার্তা বাজার।
বার্তাবাজার/ভিএস