বান্দরবানের লামা পৌর চাম্পাতলি এলাকায় কুয়েত প্রবাসী নূর মোহাম্মদের পরিবারে তিন সদস্যের মৃত মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (২১ মে) রাত সোয়া ৮টায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় লামা থানা পুলিশের একটি টিম।
নিহতরা হলেন, নুর মো. এর স্ত্রী মাজেদা বেগম (৪০) তার সন্তান রাফি (১৩) ও নুরি ৯ মাসের। প্রবাসী নুর মোহাম্মদ চাম্পাতলী গ্রাম’র বাচা মিয়ার ছেলে।
জানা যায়, গেলে রাতেও ঘরে মানুষজন ছিল। আজ দিনভর ঘরের মানুষ গুলোর সাড়া শব্দ নেই। দরজায় তালা ঝুলছে। সন্ধ্যায় প্রতিবেশিরা জানালা দিয়ে ঘরের ভেতরে খাটের উপর মরদেহ দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিক জানাজানি হলে পুলিশ গিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে তালা ভেঙ্গে তিনটি মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে কুয়েত প্রবাসী নূর মোহাম্মদ এর ছোট ভাই আব্দুল খালেক ও শাহ আলম বলেন, নিহত মাজেদা বেগমের বোন বেড়াতে আসছিলো তারা কাল চলে যাওয়ার পর এই লাশ উদ্ধার হয়েছে। একই সাথে পারিবারিক বিরোধের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ বাড়ীটি ঘিরে হত্যার আলামত সংগ্রহ করছে।
এ বিষয়ে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল ইসলাম বার্তাবাজারকে বলেন, আমরা তালাবদ্ধ ঘর থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছি। তাদের গায়ে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।
এম. মিজানুর রাহমান/বার্তাবাজার/ভিএস