মুক্তিযোদ্ধারা থাকবে বীরনিবাসে: বাণিজ্যমন্ত্রী

বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি তাঁর প্রয়াত পিতা বীরমুক্তিযোদ্ধা রমজান আলী মুনশির নামে প্রতিষ্ঠিত কলেজের নব নির্মাধীন ভবনের উদ্বোধন করেছেন। মন্ত্রী তিস্তা নদীর তীরে পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নিজস্ব অর্থায়নে গড়ে তোলেন এ শিক্ষা প্রতিষ্ঠান। যা চরাঞ্চলের হত দরিদ্র পরিবারের সন্তানদের ভবিষৎ গড়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্ত্রী আজ শুক্রবার (২১ মে) রংপুরের পীরগাছা উপজেলার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।

মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের একাত্তরের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে সুস্থ থাকতে হবে। এই জন্য প্রধান মন্ত্রী মুক্তিযোদ্ধাদের নিয়ে সব সময় ভাবেন। প্রধানমন্ত্রীর বদৌলতে বাংলাদেশ পাকিস্তানসহ পাশ্ববর্তী দেশগুলোর উন্নয়নের সব সূচকে এগিয়ে আছে। এ সবকিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর আন্তরিকতা, দক্ষতা এবং যোগ্যতার কারণে। একাত্তরের পরাজিত শক্তিরা এখনো দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে ঈদ পরবর্তীতে উপজেলার জীবিত ৯০ জন মুক্তিযোদ্ধাসহ সর্বমোট ২১৮ জন মুক্তিযোদ্ধা পরিবারের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এছাড়া ঘর পোড়া ৯টি পরিবারের হাতে নগদ তিন হাজার টাকা করে তুলে দেন তিনি।

পরে মন্ত্রী উপজেলার পশ্চিমদেবু এলাকায় প্লে থেকে ডিগ্রি ক্লাশ পর্যন্ত একটি মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (এমটিএসসি) এর সাইনবোর্ড উত্তোলন করে প্রতিষ্ঠানটির প্রাথমিক কার্যক্রমের শুভ সূচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ আবু নাসের মাহবুব, উপজেলা নির্বাহী অফিসার শামসুল আরেফীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওয়াজেদ আলী সরকারসহ উপজেলা বিভিন্নস্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাগণ।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর