চীনের তৈরি সিনোফার্মার আরও ৬ লাখ ডোজ টিকা বাংলাদেশ উপহার হিসেবে পাচ্ছে। শুক্রবার (২১ মে) চীনা দূতাবাস থেকে এই তথ্য গণমাধ্যমকে জানানো হয়।
তারা জানায়, শুক্রবার (২১ মে) ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে আলাপ হয়েছে। আলাপকালে চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহারের প্রতিশ্রুতি দিয়েছেন।
এর আগে ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। সেসব টিকা মেডিকেল সংশ্লিষ্ট শিক্ষার্থীদের দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ভারতে সেরাম ইনস্টিটউটের সাথে প্রথম টিকা নিয়ে চুক্তি হয়েছিল বাংলাদেশের। মধ্যস্থতাকারী হিসেবে ছিল বাংলাদেশি কোম্পানী বেক্সিমকো। কিন্তু ভারতে করোনার তাণ্ডব বেড়ে যাওয়ায় তারা বেঁকে বসে। টিকা দিতে অস্বীকৃতি জানায়। এরই মধ্যে রাশিয়া ও চীনের সাথে টিকা নিয়ে আলাপ হয় বাংলাদেশের।
বার্তা বাজার/এসজে