২৩ তারিখের পর থেকে লকডাউন না থাকার সম্ভাবনা

করোনা প্রতিরোধে চলমান লকডাউন বা বিধিনিষেধ শেষ হবে আগামী রোববার (২৩ মে) মধ্যরাতে। এরপর থেকে আবারও বিধিনিষেধের মেয়ার বাড়ানো হবে না বলে ধারণা করা হচ্ছে। তবে মাস্ক পড়াসহ কঠোর স্বাস্থ্যবিধি মানায় জোর দেওয়া হতে পারে।

করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটি এবার বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো সুপারিশ করেনি। তাই এক মাসেরও অধিক সময় ধরে কড়া বিধিনিষেধের মাধ্যমে সরকারও জনগনের জীবীকার উপর কোনো প্রভাব ফেলে এমন সিদ্ধান্ত নিতে চায়না।

মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, করোনা সংক্রমণ যেহেতু অনেকটাই নিয়ন্ত্রণে, তাই এখন স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিলেই সামনের দিনগুলোতে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টির সম্ভবনা থাকবে না। এভাবেই চিন্তা-ভাবনা করা হচ্ছে। তারপরও সবকিছু আগামী রোববারের মধ্যে চূড়ান্ত হবে।

নতুন করে বিধিনিষেধ দেয়া না হলেও স্বাস্থ্যবিধি মানাসহ কিছু নির্দেশনা দিয়ে রোববার (২৩ মে) প্রজ্ঞাপন জারি করা হতে পারে। তবে সরকার যদি সংক্রমণ নিয়ন্ত্রণে আরও সুবিধাজনক অবস্থানে থাকতে চায়, তাহলে বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সর্বশেষ গত ১৮ মে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ভার্চুয়াল সভা হয়। সেই সভার সিদ্ধান্ত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হয়। সভায় বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর কোনো সুপারিশ করা হয়নি।

জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লা শুক্রবার (২১ মে) বিকেলে বলেন, ‘গত ১৮ মে আমরা যেসব সিদ্ধান্ত জানিয়েছি, এরপর আর কোনো আপডেট নেই, এরপর আর কোনো মিটিংও হয়নি।’

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর