আশুগঞ্জে মহাসড়কের ব্রীজের রেলিং ভেঙ্গে ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ব্রীজের রেলিং ভেঙ্গে লবণ বোঝাই ট্রাক খাদে পড়ে (আশুগঞ্জ-আখাউড়া) ফোরলেইন সড়কের কাজে নিয়োজিত এক শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক শেরপুর জেলার শ্রীবরদী থানার টাংগর পাড়ার মৃত সেরু মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫)। এসময় ট্রাকের চালক ও হেলপার আপন দুই ভাই গুরুত্বর আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহত ট্রাক চালক ইব্রাহিম মিয়া ও হেলপার মেহেদি হাসান সিলেটের জৈন্তাপুর এলাকার জয়নাল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সিলেটগামী বংগ প্রিমিয়াম আয়োডিন যুক্ত লবণ বোঝায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোনারামপুরের ব্রীজের রেলিং ভেঙ্গে খাদে পড়ে যায়। এসময় ব্রীজের নিচে (আশুগঞ্জ-আখাউড়া) ফোরলেইন সড়কের কাজে নিয়োজিত এক শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে যায়। পরে আশুগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লবন বোঝায় ট্রাকটি সড়িয়ে মরদেহটি দেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বার্তাবাজারকে জানান, ব্রীজের রেলিং ভেঙ্গে লবন বোঝায় ট্রাক খাদে পড়ে ব্রীজের নিচে (আশুগঞ্জ-আখাউড়া) ফোরলেইন সড়কের কাজে নিয়োজিত এক শ্রমিক ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়। মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর