সম্প্রতি হয়ে যাওয়া নির্বাচনে নিজেরই সাবেক রাজনৈতিক সহকর্মী শুভেন্দু অধিকারির কাছে নন্দীগ্রাম আসনে লড়াই করে হেরে যান মমতা ব্যানার্জি। যদিও তার দল তৃণমুল কংগ্রেস বিপুল ভোটে জিতে রাজ্যের ক্ষমতায় বসায় তিনি হয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে নিয়মানুযায়ী ক্ষমতায় টিকে থাকতে হলে ৬ মাসের মধ্যে কোনো আসন থেকে তাকে আবারও নির্বাচিত হতে হবে। তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি ভবানীপুর আসন থেকে নির্বাচনে প্রার্থী হবেন।
শুক্রবার (২১ মে) সেখান থেকে নির্বাচিত নেতা শোভনদেব চ্যাটার্জি পদত্যাগ করেন। এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেখানে লড়বেন মমতা। আসনটিতে বিজেপির হয়ে নির্বাচন করে হেরে যান অভিনেতা রুদ্রনীল ঘোষ।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর গদি টেকাতে মমতাকে ছয় মাসের মধ্যে কোনো আসন থেকে জিততে হবে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ভবানীপুর আসন থেকে লড়বেন মমতা।
বার্তা বাজার।এসজে