ঠাকুরগাঁওয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

ঠাকুরগাঁও জেলার রুহিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গিয়াস উদ্দীন (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত বার্তাবাজারকে করেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: শহিদুর রহমান।

এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে ২১ মে শুক্রবার দুপুরে রুহিয়া থানায় একটি মামলা রুজু করেছেন। যার নং- ৯(৪)(খ) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধর্ষণের চেষ্টার অপরাধ।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২০ মে রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের দানভিটা গ্রামের নাসিরুল ইসলামের ব্র্যাক স্কুলের ২য় শ্রেণি পড়ুয়া শিশু কন্যা পার্শ্ববর্তী এক বিবাহের অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে আসামী একই গ্রামের আলফাজ আলীর ছেলে গিয়াস উদ্দীন বিকাল পৌনে ৫টায় তাকে ফুসলাইয়া বিভিন্ন প্রলোভন দেখাইয়া পার্শ্ববর্তী ভূট্টা খেতের ভিতরে নিয়ে গিয়ে তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়।

এমতাবস্থায় শিশুটির চিৎকারে পথচারি মো. আব্দুল করিম, মাসুদ রানা, মোজাম্মেল হক এগিয়ে এলে ধর্ষক গিয়াস উদ্দীন শিশুটিকে রেখে পালিয়ে যায়। বর্ণিত স্বাক্ষীগণ শিশুটিকে উদ্ধার করে তার বাবার নিকট পৌঁছে দেয়। পরে তার বাবা শিশুটির মুখে বিস্তারিত জেনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শ মতে রুহিয়া থানায় মামলার সিদ্ধান্ত নেয়।

এদিকে রুহিয়া থানা পুলিশ খবর পেয়ে আসামী গিয়াস উদ্দীনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

মনিরুজ্জামান মিলন/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর