লেবু বাগানে মিলল কিশোরের অর্ধগলিত মরদেহ

বান্দরবান লামা উপজেলার ফাইতং ইউপির অলি কাটার ঝিরির (লাল পাইন্না ঝিরি) একটি লেবু বাগানে মিলল ১৭ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত মরদেহ। শুক্রবার (২১ মে) দুপুর ২টায় মরদেহটি দেখতে পেয়ে লামা থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

এদিকে উদ্ধার হওয়া লাশটি চকরিয়া মাইজ পাড়া এলাকার নুরুল ইসলাম ও ছমুদা বেগমের ছেলে মমিনুল ইসলাম (১৭) বলে জানা গেছে। নিহত মমিনুল হক পেশায় একজন মোটর সাইকেল চালক বলে জানা যায়।

লাশ পাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বার্তাবাজারকে বলেন, জানা মাত্র লামা থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফাইতং পুলিশ ফাঁড়ির পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। কি কারণে এই হত্যা তা জানা যায়নি।

এম মিজানুর রহমান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর