ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন এরদোগান!

ইসরায়েল যে একটি সন্ত্রাসী রাষ্ট্র সেটা সবাইকে মেনে নেওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। একইসাথে দেশটিতে তিনি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণার আহ্বান জানান।

গাজার সাথে যুদ্ধ বিরতি প্রতিষ্ঠান পর শুক্রবার (২১ মে) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

এরদোগান বলেন, বিশ্ববাসী ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা শান্ত হব না। আমি গোটা বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন ইসরায়েলকে দখলদার ও সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে।

তিনি আরও বলেন, ইসরায়েল ১৯৪৭ সাল থেকে দখলবাজির মাধ্যমে পুরো ফিলিস্তিনকে গ্রাস করেছে এবং এখন ফিলিস্তিনিদের জন্য কেবল এক মুঠো বাকি আছে। বিশ্ব মানবতা সন্ত্রাসী রাষ্ট্রের যে ধারণা নিয়ে কথা বলে সেটাই হচ্ছে ইসরায়েল।

এদিকে যুদ্ধবিরতি চুক্তির মাত্র কয়েক ঘন্টা পর তা ভঙ্গ করেছে ইসরায়েল। শুক্রবার জুমারচ নামাজের পরপরই আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর তারা হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সূত্র: পার্সটুডে ও ডেইলি সাবাহ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর