যুদ্ধবিরতি না মেনে আল আকসায় জুমার নামাজে ইসরায়েলের হামলা

যুদ্ধবিরতি চুক্তির মাত্র কয়েক ঘন্টা পরেই তা ভঙ্গ করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২১ মে) জুমার নামাজের পরপরই পরেই আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে তারা। এতে আহত হয়েছে বেশ কয়েকজন।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, জুমার নামাজের পর সেখানে অবস্থারত ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো হয়। নামাজের পর সেখানে ফিলিস্তিনিরা নেচে-গেয়ে যুদ্ধবিরতি উদযাপন করছিলেন। এসময় পাশে থাকা ইসরায়েলি বাহিনীর একটি কন্টিনজেন্ট তাদের ওপর হামলা চালায়।

তাদের খবরে আরও বলা হয়, ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে তারা সাউন্ড গ্রেনেড, স্মোক বোম্ব এবং টিয়ারশেল ব্যবহার করে। একপর্যায়ে তাদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালায়।

এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত ২টার দিকে ফিলিস্তিনের সংগঠনগুলর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু এর মাত্র কয়েক ঘন্টা পরেই চুক্তি ভঙ্গ করে ইসরায়েলিরা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর