কালিগঞ্জে মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় আটক ১

সাতক্ষীরার কালিগঞ্জে অপহরণ মামলায় দিদারুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি শ্যামনগর উপজেলার দেউলিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

থানার উপ-পরিদর্শক ওহিদুর রহমান বার্তাবাজারকে জানান, কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের ১৩ বছর বয়সী বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রীকে গত ১৯ মে সন্ধ্যার দিকে শ্যামনগর উপজেলার দেউলিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে দিদারুল ইসলাম (২০) জোরপূর্বক অপহরণ করে।

পরবর্তীতে অপ্রাপ্তবয়স্ক মাদ্রাসা ছাত্রীর পিতা থানায় এসে বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলার সূত্রধরে শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার মৌতলা এলাকা থেকে আসামি দিদারকে আটকসহ ভিকটিম উদ্ধার করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তাবাজারকে বলেন, আসামিকে বেলা আড়াইটার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর