শিশু মুরছালিন হত্যা মামলায় দাদা ও চাচাত ভাই গ্রেফতার
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামের ৬ বছরের শিশু মুরছালিন অপহরণ হয়েছিল গত রবিবার তার ৪ দিন পর শিশু মুরছালিনের মরদেহ বুধবার (১৯ মে) নিজ বাড়ী থেকে ৫ শত গজ দুরে পাট ক্ষেতে থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছিল পাংশা থানা পুলিশ। এ মামলায় শিশু মুরছালিনের দাদা হাবিবুর রহমান ও তার চাচাত ভাই শাকিল আহম্মেদ রণিকে শুক্রবার (২১ মে) গ্রেফতার করে আদালতের মাধ্যামে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
পাংশা মডেল থানা সুত্রে জানা গেছে পাংশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন’র নেতৃত্বে এস আই মোঃ জুয়েল রানা, এস আই মোঃ কামাল হোসেন, এস আই নবীন বিশ্বাস সঙ্গীয় পুলিশ দল অভিযান চালিয়ে শিশু মুরছালিন হত্যায় জড়িত থাকার অভিযোগে উপজেলার কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রাম থেকে মৃত মোহাম্মাদ আলীর ছেলে হাবিবুর রহমান ও মোঃ নজরুল ইসলামের ছেলে শাকিল আহম্মেদ রনিকে গ্রেফতার করেছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ শাহাদাত হোসেন বলেন শিশু হত্যা মামলার রৎস্য উদ্ঘাটিত হয়েছে, ঘটনার সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ভিএস