লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে নবজাতক উদ্ধার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে নবজাতক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(২১ মে) দুপুরে উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সীরহাট গুরুপাড়া এলাকার এটি ভুট্টাক্ষেত থেকে একদিনের এই নবজাতককে উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার ভোররাতে ওই এলাকার ভুট্টা ক্ষেত থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসলে স্থানীয় বাসিন্দারা তা দেখেন এবং পুলিশ কে জানান।পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাতককে উদ্ধার করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক জানান,বাচ্চাটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।এখন সমাজসেবা কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রদীপ কুমার আচার্য্য/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর