করোনায় প্রাণহানি কমেছে ঢাকায়, সর্বোচ্চ মৃত্যু খুলনা বিভাগে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৩১০ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত ২৬ জনের মধ্যে ১৯ জন পুরুষ এবং ৭ জন নারী।

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে ঢাকায় ৩, চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৪, সিলেট, রংপুর এবং ময়মনসিংহে ১ জন করে ৩ জন রয়েছেন।

শুক্রবার (২১ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৫০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১ হাজার ৫২৯ জন। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জনের ও মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৩৯ জন।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর