দেশে এখন দুই দানব, তারা সব শেষ করে দিচ্ছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে এখন দুই দানব, একটি করোনা, অন্যটি বর্তমান সরকার। তারা সবকিছু শেষ করে দিচ্ছে।

শুক্রবার (২১ মে) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব। গণতন্ত্র ধ্বংস করে দেওয়া আওয়ামী লীগের মূল লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার শ্বাসকষ্ট নেই, তবে পোস্ট কোভিড জটিলতায় তার হার্ট ও কিডনি আক্রান্ত হয়েছে। এটাই উদ্বেগের বিষয়।

তিনি বলেন, এই অবস্থায় তার যে উন্নত চিকিৎসা প্রয়োজন তা দেশে নেই। তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া জরুরি ছিল, কিন্তু সরকার সেই অনুমতি দেয়নি।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। এরপর চতুর্থ পরীক্ষায় খালেদা জিয়ার করোনা নেগেটিভ আসে। ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর