অসুস্থ হওয়ার পর এই প্রথম খালেদা জিয়াকে হাসতে দেখেছি: ফখরুল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অসুস্থ হওয়ার পর এই প্রথম হাসতে দেখেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, অসুস্থ হওয়ার পর এই প্রথম নেত্রীকে হাসতে দেখেছি।
শুক্রবার (২১ মে) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। এরপর চতুর্থ পরীক্ষায় খালেদা জিয়ার করোনা নেগেটিভ আসে। ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নিতে সরকারের কাছে আবেদন করেছিল তার পরিবার। তবে সরকার সেই আবেদনে সাড়া দেয়নি।
বার্তাবাজার/নব