টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। শুক্রবার (২১ মে) সকালে মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঢাকা মিরপুর পল্লবী এলাকার ইমরান হোসেন (২৪) ও একই এলাকার আমিন হোসেন (২৪)।

টাঙ্গাইলের ফায়ার ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিস জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস নামক স্থানে ঢাকাগামী একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দেয়।

এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন গুরুত্বর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধারের কাজ চালায়। পরে আহতদের উদ্ধার করে এ্যাম্বুলেন্স দিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর