নিখোঁজের তিনদিন পর ভাসমান লাশ উদ্ধার, ভাগ্নে আটক

বরগুনার বামনায় নিখোজের তিনদিন পর উপজেলার ডৌয়াতলা কলেজের অফিস সহকারী (ক্লার্ক) গোলাম মোস্তফার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ মে) সকাল ৯ টার দিকে বামনা থানা পুলিশ এ লাশ উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ তার ভাগ্নে মিজানুর রহমানকে আটক করেন।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ডৌয়াতলা চৌকিদার বাড়ীর পেছনের হোতাখালে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে খাল থেকে লাশ উদ্ধার করেন। গোলাম মোস্তফা (৫৭) বামনা উপজেলার ডৌয়াতলা গ্রামের আবদুর রহিম জোমাদ্দারের ছেলে।

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরাতহালে তার মাথায় একাধিক কোপের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাতসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার ভাগ্নে মিজানুর রহমানকে আটক করা হয়েছে

মেহেদী হাসান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর