কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে সৌরভ দত্ত নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তাকে আটক করেছে।
শুক্রবার (২১ মে) সকাল ১১ টার দিকে উপজেলার হোসেন্দী পূর্বপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ। তার বাবার নাম শুক রঞ্জন দত্ত। সে ডেফোডিল ইউনিভার্সিটিতে অধ্যয়রণত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান বার্তা বাজারকে জানান, বুধবার রাতে নিজের ফেসবুক আইডি থেকে তার এক বন্ধুকে মেসেঞ্জারে মহানবী মুহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন। যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। পরে আজ সকালে উপজেলা প্রশাসন ও পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সারওয়ার জাহান বার্তা বাজারকে জানান, ‘সৌরভ দত্তকে থানায় আনা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে’।
ভিডিও…
হুমায়ুন/বার্তা বাজার/শাহরিয়া