পিকআপ ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। শুক্রবার (২১ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বুধন্তী ইউনিয়নের আলীনগর গ্রামে পিকআপ ও মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ২ জনের মধ্যে এক জনের পরিচয় মিলেছে। সে হবিগঞ্জ জেলার সায়েস্তাগঞ্জ থানার রিপন খন্দকারের ছেলে রণি খন্দকার (১৩)। অন্য আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ জালাল আলম জানান, সকালে সিলেটগামী মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা পিক আপের সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।

রাসেল আহমেদ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর