শক্তিশালী দল ঘোষণা করল ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল

ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। সে লক্ষ্যে ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন কোচ ফার্নান্দো সান্তোস।

দলকে নেতৃত্ব দিবেন ক্রিস্টিয়ানো রোনালদো। দলের আক্রমণে এই জুভেন্টাস তারকা বড় নাম। তার সঙ্গে আক্রমণে থাকবেন বার্নার্দো সিলভা, হোয়াও ফেলিক্স, ব্রুনো ফার্নান্দেস, ডিয়োগো জোতা ও আন্দ্রে সিলভারা।

এছাড়াও রক্ষণভাগেও রয়েছে ভরসার সব নাম। রক্ষণভাগ সামলানোর দায়িত্বে থাকবেন রুবেন দিয়াস, হোয়াও ক্যানসেলো রাফায়েল গুরেইরোরা।

এবারের ইউরোতে ‘এফ’ গ্রুপে রয়েছে পর্তুগাল। এই গ্রুপে থাকা বাকি তিন দল হল- ফ্রান্স, জার্মানি ও হাঙ্গেরি।

পর্তুগাল স্কোয়াড: অ্যান্থনি লোপেজ, রুই প্যাট্রিসিও, রুই সিলভা, হোয়াও ক্যানসেলো, নেলসন সেমেদু, হোসে ফন্তে, পেপে, রুবেন দিয়াস, হোয়াও মৌতিনহো, রেনাতো সানচেজ, নুনো মেন্ডেস, রাফায়েল গুরেইরো, হোয়াও পালিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেস, দানিলো প্যারেইরা, সার্জিও অলিভেইরা, উইলিয়াম কারভালহো, পেদ্রো গনজালভেস, ক্রিশ্চিয়ানো রোনালদো, ডিয়োগো জোতা, আন্দ্রে সিলভা, বার্নার্দো সিলভা, গনসালো গুইদেস, হোয়াও ফেলিক্স এবং রাফা সিলভা।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর