গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় আগুনে পুড়ে গেছে ৩টি ঝুটের গোডাউন ও অন্যান্য মালামাল। শুক্রবার (২১ মে) সকালে, এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, গাজীপুরের কোনাবাড়ি আমবাগের মিতালী ক্লাব এলাকায় একটি ঝুটের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে মধ্যে পাশের গোডাউনগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে তিনটি ঝুটের গোডাউন ও মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বার্তাবাজার/ই.এইচ.এম