‘ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরাজয়’

অবশেষে যুদ্ধবিরতির মধ্য দিয়ে ইসরাইল ও গাজার মধ্যে চলা ১১ দিনের সহিংসতার অবসান হলো। এই সহিংসতায় ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬৫ জন শিশু।

এছাড়াও আহত হয়েছেন ১ হাজার ৯০০ জন। বাস্তুচ্যুত হয়ে পড়েছে ১ লাখ ২০ হাজার মানুষ। অন্যদিকে ১২জন ইসরায়েলি নিহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন শিশু।

যুদ্ধবিরতি ঘোষণার পর হামাসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন, ইসরায়েল যে যুদ্ধবিরতি ঘোষণা করেছে, সেটি ফিলিস্তিনের মানুষের কাছে জয়ের মতো এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু’র একটি পরাজয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, গাজার মসজিদগুলোতে ইসরায়েলের বিরুদ্ধ জয়ের ঘোষণা দেওয়া হচ্ছে।

এদিকে সর্বসম্মতভাবেই যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে বলে জানিয়েছে ইসরায়েল। আর নজিরবিহীন সামরিক সাফল্য দাবি করে টুইট করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর