করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। ভারতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ২৬৯ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬০ লাখ ৩০ হাজার ৬৭৪ জনে।
শুক্রবার (২১ মে) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে দৈনিক ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। ভারতের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শয্যার অভাব, অক্সিজেন-ওষুধের সঙ্কটে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
ভারতে করোনায় আক্রান্তের তালিকায় শীর্ষে আছে মহারাষ্ট্র। এরপর তালিকায় আছে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, ছত্রিশগড় এবং দিল্লি।
বার্তাবাজার/নব