গত ২৫ দিনে ভার্চুয়াল আদালতে ৫৭৯ শিশুর জামিন

করোনার কারণে চলমান বিধিনিষেধের মধ্যে ভার্চুয়ালি শুনানি শেষে সারা দেশে নিম্ন আদালতে ৫৭৯ জন শিশু জামিনে পেয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে মহামারি করোনার উর্ধ্বগতি রোধে দেশে নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে শারীরিক অনুপস্থিতিতে ভার্চুয়ালে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

সারা দেশে ২১৭৫টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে ৯৭৮ জনের জামিনের দরখাস্ত মঞ্জুর হয়।

গত ১২ এপ্রিল হতে ১৯ মে পর্যন্ত সারা দেশে ৮০ হাজার ৪৭৬টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ৪২ হজার ৮২৭ জন কারামুক্ত হয়েছেন।

২৪ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৫৫৪ জন। এর মধ্যে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৫৭৯ জন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর