আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। তাকে হত্যার দায়ে সাত চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছে ম্যারাডোনার দুই মেয়ে।
ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু স্বাভাবিক নাকি হত্যা, এ নিয়ে ব্যাপক তদন্ত চালাচ্ছে বুয়েন্স আয়ার্সের পুলিশ। তার মেয়েরা প্রথমে ম্যারাডোনার মৃত্যুর পেছনে চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তোলেন।
এরপর তদন্তে ম্যারাডোনার মৃত্যুর পেছনে চিকিৎসকদের গাফিলতির প্রমাণ পেয়েছেন বলে এই মাসের শুরুর দিকেই জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। সে কারণেই ম্যারাডোনাকে ইচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা হয়েছে ৭ চিকিৎসকের বিরুদ্ধে।
অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে। যে সাতজনের নামে হত্যার অভিযোগ তোলা হচ্ছে, তাদের মধ্যে রয়েছেন ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিয়োপল্ডো লুক, যিনি তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেছিলেন।
বার্তাবাজার/ই.এইচ.এম