কর্ণফুলীতে হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা বহিষ্কার

কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় মুরাদ হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগে উপজেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সাগরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১১ টায় উপজেলা যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদার ও সাধারণ সম্পাদক সেলিম হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কার আদেশ দেয়া হয়।

উপজেলা যুবলীগ সভাপতি সোলায়মান তালুকদার জানান, সাইফুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সে মুরাদ হত্যাকাণ্ডে ১ নম্বর আসামি। এসব সংগঠনবিরোধী কাজে জড়িত থাকায় তাকে সংগঠনের ২২ ধারা মোতাবেক যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হবে।

এর আগে গেল মঙ্গলবার রাতে দু’পক্ষের সংঘর্ষে চরলক্ষ্যা ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় মোহাম্মদ মুরাদ নামের এক যুবক খুন হন। পরে বুধবার রাতে মুরাদের মা রাবেয়া বসরী বাদি হয়ে কর্ণফুলী থানায় সাইফুল ইসলাম সাগরকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সুমন শাহ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর