প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের পুলিশ কর্মকর্তা হলেন বাংলাদেশি নারী
যুক্তরাষ্ট্রের নিউ ইউয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে প্রথমবারের মত কোনো বাংলাদেশি নারীকে সার্জেন্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১২ মে তিনি এই পদে নিয়োগ পান।
গর্বিত এই বাংলাদেশি পুলিশ কর্মকর্তার নাম ফজিলাতুন নেসা। তিনি মাত্র ২১ বছর বয়সে অভিবাসী হিসেবে মার্কিন মুল্লুকে পাড়ি জমিয়েছিলেন।
মে মাসকে এশিয়ান অথবা প্যাসিফিক আমেরিকান ঐতিহ্য মাস হিসেবে বিবেচনা করা হয়। এমন একটা মাসে বাংলাদেশি নারীর অর্জনকে গুরুত্বসহকারে দেখা হচ্ছে। নিউইয়র্ক পুলিশ ও ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে সেটাকে উদযাপন করা হয়েছে।
এ প্রসঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘এশীয় আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপবাসীদের ঐতিহ্যের এ মাসে আমরা তার অসাধারণ অর্জনকে উদযাপন করছি।’
বার্তা বাজার/এসজে