উত্তরায় শাকিল হত্যা: ভূইয়া সাব্বির ৩ দিনের রিমান্ডে

রাজধানীর উত্তরায় প্রেমিকাসহ ডেকে নিয়ে নৃত্যশিল্পী শাকিল হত্যা মামলার আসামি ভূইয়া সাব্বিরকে (২৭) ৩ দিনের রিমান্ডে নেওয়াত আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত এই নির্দেশ দেন।

এদিন এর আগে সাব্বিরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকতা। পরে শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (১৮ মে) দিনগত রাত ১২ টড়া দিকে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানাধীন রাজাবাজার থেকে সাব্বিরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের উত্তরা জোনাল টিম। তার দেওয়া তথ্যমতে আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকা হতে হত্যার কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, শাকিল গত ৯ মে বিকাল পৌনে ৪টায় বন্ধুদের সাথে দেখা করার জন্য বাসা হতে বাহির হয়। রাত ৮টা ৫৫ মিনিটে তার ছোট ভাইয়ের মোবাইল ফোনের মাধ্যমে পরিবার জানতে পারে শাকিলকে কে বা কারা উত্তরা পূর্ব থানার ৮নং সেক্টর এলাকায় ছুরিকাঘাত করেছে।

প্রাথমিকভাবে চিকিৎসার জন্য ভিকটিমকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে রাত ১০টায় শাকিলকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। এর পরদিন নিহত শাকিলের মা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর