হিযবুত তাহরীরের আইটি বিশেষজ্ঞ সন্দেহে এনজিও কর্মী গ্রেফতার

জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের তথ্য ও প্রযুক্তি (আইটি) বিশেষজ্ঞ সন্দেহে এক এনজিও কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) কপবাজার থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত এনজিও কর্মী ইচ এম মেহেদি হাসান রানা।

রানার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার সুবিদখালীতে। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করেছেন। বর্তমানে একটি এনজিওতে চাকরি করেন।

এটিইউয়ের এক কর্মকর্তা জানান, রানা হিযবুত তাহরীরের আইটি সেক্টরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নিষিদ্ধ সংগঠনটির অনলাইন সম্মেলন ও প্রচারণায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর