ঈদের পরে ঢাকায় ফিরেছে ৪৫ লাখ মানুষ

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে গত ৫ দিনের রাজধানীতে প্রবেশ করেছেন ৪৫ লাখ মানুষ। এর মধ্যে বিগত মায়ত্র ৩ দিনেই ফিরেছেন ৩৩ লক্ষাধিক।

বৃহস্পতিবার (২০ মে) এসব তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি মোবাইল সিম ব্যবহারীর মাধ্যমে এই সংখ্যা নিরুপণ করেছেন বলে জানিয়েছেন। বুধবার (১৯ মে) পর্যন্ত রাজধানী ত্যাগ করা ও ফেরত আসা মানুষদের মোবাই অপারেটরের তথ্য ভাণ্ডার বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, মোবাইল সিম ব্যবহারকারীদের মধ্যে ১৫ মে ৪ লাখ ১২ হাজার ৭৬৩ জন, ১৬ মে ৬ লাখ ৬৪ হাজার ৩১৩, ১৭ মে ১২ লাখ ৫ হাজার ৮৭৮, ১৮ মে ১১ লাখ ২৭ হাজার ৬৪৪ ও ১৯ মে ১০ লাখ ৬৫ হাজার ২৮৫ জন ঢাকায় প্রবেশ করেছেন। এর মধ্যে গ্রামীণফোনের মোট সিম ব্যবহারকারী ২০ লাখ ৯৫ হাজার, রবির ৮ লাখ ৯১ হাজার ২৮৫ জন, বাংলালিংকের ১২ লাখ ৬৭ হাজার ৩৮৪, টেলিটকের ২ লাখ ২২ হাজার ১৩৫ জন রয়েছে।

এ বিষয়ে মন্ত্রী বলেন, প্রতিদিন বাইরে থেকে ঢাকা আসা সিম ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। গত ৪ থেকে ১৫ মে পর্যন্ত ১২ দিনে ১ কোটির বেশি মানুষ ঢাকা ছাড়ে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর