হামাস-লেবাননের পর ইরান থেকেও ইসরায়েলে হামলা!

তিনদিক থেকে হামলার মুখে পড়েছে ইহুদীবাদী ইসরায়েল। গাজার সাথে চলমান সংঘাতের মধ্যেই তিনবাআর লেবানন থেকে হামলা হয়েছে তাদের উপর। কিন্তু এবার ইরান থেকেও বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়েছে বলে তারা দাবি করছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বরাতে বিবিসি জানায়, ইরান থেকেও বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি প্রধানমন্ত্রী। তবে সেটি ধ্বংস করা হয়েছে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (২০ মে) পর্যন্ত একদিনে গাজা থেকে ইসরায়েলের ৫টি এলাকায় রকেট হামলা চালানো হয়েছে। এসময় নিক্ষেপ করা হয়েছে ৮০টি রকেট। এর মধ্যে ৯০ শতাংশ রকেট আয়রন ডোম দিয়ে ধ্বংস করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

বৃহস্পতিবার জার্মানের পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস ইসরাইল সফরে যান। গাজায় চলমান সংঘাতে তিনি ইসরাইলকে সমর্থন করেন। এ সময় সাংবাদিক সম্মেলনে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আমাদের বৈঠকের সময়েও বিভিন্নমুখী যুদ্ধ মোকাবেলা করতে হয়েছে, এই আগ্রাসনের বেশিরভাগ সমর্থন রয়েছে ইরানের।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর