নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠ মিস্ত্রির মৃত্যু

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় (৫০) নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নান্দাইল পৌর সদরের মোরগ মহাল নামক স্থানে ঘটনাটি ঘটেছে। নিহতের বাড়ি জেলার মুক্তাগাছা উপজেলায়। এ ঘটনায় রফিকুল ইসলাম নামে আরেকজন গুরুতর আহত হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলে একটি গাছের ডাল ভেঙ্গে বিদ্যুতের সঞ্চালন লাইনের উপর এসে পড়ে। এতে লাইনের দুটি তার ছিড়ে নিচে জমে থাকা পানির উপর পড়ে। তখন সেখান দিয়ে যাবার সময় বিজয় ও রফিকুল ইসলাম বিদ্যুপৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই বিজয় মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় রফিকুলকে উদ্ধার করে নান্দাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত বিজয় নান্দাইল বাজারে একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন।

মজিবুর রহমান ফয়সাল/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর