শুক্রবারই থেমে যাবে হামাস-ইসরায়েলের যুদ্ধ!

ইহুদীবাদী ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে শুক্রবার (২১ মে) সকালে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। বৃহস্পতিবার (২০ মে) ওয়াল স্ট্রিট জার্নাল এমন খবরই জানায়।

তাদের খবরে বলা হয়, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন মিসরীয় কর্মকর্তারা। আর ইসরায়েলি সামরিক বাহিনী গোপনীয়ভাবে স্বীকার করেছে, তারা তাদের উদ্দেশ্য পূরণের কাছাকাছি পৌঁছে গেছে।

পরিচয় গোপন রাখার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, যুদ্ধবিরতির কলাকৌশল প্রস্তাব করা হয়েছে। এখন এটি কেবল সময়ের ব্যাপার।

উল্লেখ্য, সামরিক অভিযান বন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাস নেতাদের চাপ দিতে কাজ করছে যুক্তরাষ্ট্রসহ মিসর, কাতার ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। তবে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনকে অনিশ্চিত অবস্থায় রেখে দেওয়া হচ্ছে। যদিও তারা উত্তেজনা উসকে দিতে পারে বলে উদ্বেগ রয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর