ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়ন এর গদারবাগ বাগান বাড়ি সোনার বাংলা আবাসিক প্রকল্পের দারোয়ান সামশুল হক হত্যায় জড়িত সাত আসামীকে গ্রেফতার করছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলো- হৃদয় হোসেন (১৭), মোঃশামীম (২৮), সাগর (১৭), আমজাদ হোসেন (১৫), দেলোয়ার হোসেন (১৯) সাব্বির হোসেন ও মোক্তার হোসন।
আজ ২০ মে (বৃহস্পতিবার) মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শেখ আবজালুল হক বিষয়টি বার্তাবাজারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ সুপার ঢাকার নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মোঃ শাহাবুদ্দিন কবীরের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে আসামিদের দ্রুত গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সকলে হত্যায় জড়িত ছিল বলে স্বীকার করেছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল), মোঃ শাহাবুদ্দিন কবীর বার্তাবাজারকে বলেন, দারোয়ান সামশুল হক হত্যার চাঞ্চল্য ঘটনার সাথে জড়িতদের তথ্যেপ্রযুক্তির সহায়তায় অতিদ্রুত সকল আসামীকে ধরতে সক্ষম হয়েছে। আসামীরা সবাই পেশাদার ছিনতাইকারী, মাদকাসক্ত এবং কিশোর গ্যাঁয়ের সদস্য।
উল্লেখ্য, গত ০৭ মে ২০২১ কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ইউনিয়নের আতাশূরে রতন মিয়ার একটি গোডাউনের ছিনতাই করার উদ্দশ্যে দারোয়ান শামসুল হক (৪৪) কে রাতের কোনো এক সময় কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করে পরে কালিন্দী ইউনিয়ন এর গদারবাগ বাগান বাড়ি সোনার বাংলা আবাসিক প্রকল্প তিন রাস্তার ভিতর ফেলে রাখে। এ ঘটনায় নিহতের ভাতিজা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
রানা আহমেদ/বার্তাবাজার/ভিএস